মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আরও প্রায় ৫০ -৬০ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার দুপুরে বোদা উপজেলার আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে। সেখানে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস এখনো উদ্ধার কাজ চালাচ্ছে।
নৌকার ধারণক্ষমতার বেশি যাত্রী তোলায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানায় পুলিশ।