রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না বেশিরভাগ নিত্যপণ্য

প্যাকেটের চিনির দাম সর্বোচ্চ কেজি প্রতি ৮৯ টাকা নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। নির্ধারণ করে দেওয়া হলেও শুক্রবার বাজারে দেখা গেছে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা। শুধু চিনি নয় বরং চাল, ডিম, মুরগির মাংস সহ আরো অন্যান্য ‌খাদ্যদ্রব্যাদি নির্ধারিত দামের চেযে বেশি দামে বিক্রি হচ্ছে।

নির্ধারিত দামে চিনি বিক্রি না হওয়ায় এতে রোববার থেকে কম দামে চিনি বিক্রির বিষয়ে সন্দিহান বিক্রেতারা।

এদিকে চাল, ডিম, পেঁয়াজ মুরগির মাংসের দামও চড়া। গত সপ্তাহে যে ডিমের ডজন ছিল ১৪০, আজ শুক্রবার তা বিক্রি হয়েছে ১৪৫ টাকা ডজনে। আর ব্রয়লার মুরগির কেজি এখন ১৭০ থেকে ১৭৫ টাকা।

টিসিবির হিসাবেই সরু চালের দাম ৭ দিনের ব্যবধানে বেড়েছে সাড়ে ৩ শতাংশের বেশি। ৫২ টাকার নিচে মিলছে না মোটা চাল। আর অন্যান্য চালের দাম আরো চড়া।

তবে গরমের সবজির পাশাপাশি শীতের সবজি বাজারে আসায় সবজির দাম রয়েছে স্থিতিশীল। কেনা যাচ্ছে গড়ে ৬০ টাকা কেজিতে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com