সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইন্দোনেশিয়ায় ৩১ হাজার বছরের পুরনো কঙ্কালের সন্ধান

ইন্দোনেশিয়ার লিয়াং টেবো নামের একটি গুহায় ৩১ হাজার বছরের পুরনো একটি মানব কঙ্কালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। কঙ্কালটির বাম পায়ের নিচের অংশ অস্ত্রোপচার করে কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি এখন পর্যন্ত সন্ধান পাওয়া অঙ্গ বিচ্ছেদের প্রথম ঘটনা। উদ্ধার হওয়া কঙ্কালটি বর্নিও দ্বীপের কোনও তরুণের বলে মনে করছেন গবেষকরা।

উদ্ধার হওয়া কঙ্কালটির বাম পায়ের নিচের অংশ নেই। গবেষকদের ধারণা অস্ত্রোপচার করে ঐ অংশ বাদ দেয়া হয়েছে। কঙ্কালটির বিবরণ দিতে গিয়ে ন্যাচার জার্নাল বলছে, পায়ের নিচের অংশ কেটে ফেলার পরও ছয় থেকে নয় বছর জীবিত ছিলেন ঐ ব্যক্তি।

এই কঙ্কালটির সন্ধান পাওয়ার আগ পর্যন্ত অঙ্গ বিচ্ছেদের সফল ঘটনাটি ছিল ৭ হাজার বছর আগের। এক ফরাসি ব্যক্তির কঙ্কালে দেখা দিয়েছিল বাম হাত কনুইয়ের ঠিক ওপরে বিচ্ছিন্ন।

অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়ার প্রত্নতাত্ত্বিকদের একটি দল ২০২০ সালে একটি অনুসন্ধানে ঐ কঙ্কালের সন্ধান পেয়েছিলেন। ইন্দোনেশিয়ার ইস্ট কালিমান্তানে চুনাপাথরের গুহায় প্রাগৈতিহাসিক শিলা শিল্পের অনুসন্ধান করছিলেন তারা।

এই ঘটনা প্রমাণ করে, ইউরেশিয়া অঞ্চলে অত্যাধুনিক চিকিৎসা অনুশীলন শুরুর কয়েক হাজার বছর আগে থেকে অস্ত্রোপচার করে অঙ্গ বিচ্ছেদ প্রচলিত ছিল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com