শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

১৫৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

দুইবার জীবন পাওয়া আফিফ হোসেনের ক্যারিয়ার সেরা ইনিংসে বাংলাদেশকে এনে দিলেন লড়াই করার মতো সংগ্রহ। আফিফ-সোহানের জুটিতে দুবাইয়ে প্রথম টি-টোয়েন্টিতে আরব আমিরাতকে ১৫৯ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ।

আফিফের সেরা এই ম্যাচের আগে ২০১৯ সালে নিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের ইনিংস খেলেছিলেন আফিফ। এত দিন সেটাই ছিল তার সর্বোচ্চ। সেটা ছাড়িয়ে এবার ৫৫ বলে তিন ছক্কা ও সাত চারে খেললেন ৭৭ রানের ইনিংস।

তার সঙ্গে ৫৪ বলে ৮১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নুরুল হাসান সোহানের অবদান দুটি করে ছক্কা ও চারে ২৫ বলে ৩৫।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/৫ (মিরাজ ১২, সাব্বির ০, লিটন ১৩, আফিফ ৭৭*, ইয়াসির ৪, মোসাদ্দেক ৩, সোহান ৩৫*; জুনায়েদ ৪-০-৩৩-০, সাবির ৩-০-১৬-১, আয়ান ৩-০-১৬-১, ফরিদ ৪-০-৩৮-১, মিয়াপ্পান ৪-০-৩৩-২, হামিদ ২-০-১৬-০)

ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার

চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা ইয়াসির আলি সুবিধা করতে পারেননি নিজের প্রথম ইনিংসে। লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পনের বলে ফিরে গেলেন বোল্ড হয়ে ৪ রানে।

১৫ ওভারে উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১০৩। ক্রিজে আফিফের সঙ্গী নুরুল হাসান সোহান।
আফিফ হোসেনকে খুব একটা সঙ্গ দিতে পারেনি আর কেউ। মোসাদ্দেক হোসেন ফেরেন ৮ বলে ৩ রানে। লেগ স্পিনার কার্তিক মিয়াপ্পনকে বেরিয়ে এসে ছক্কায় ওড়ানোর চেষ্টায় ফিরে গেলেন স্টাম্পড হয়ে। ভাঙে ইনিংসে এখন পর্যন্ত বাংলাদেশের সেরা- ২৩ বল স্থায়ী ৩০ রানের জুটি।

সাবির আলির বল পুল করে ছক্কায় ওড়ানোর চেষ্টায় পারেননি সাব্বির (৩ বলে শূন্য)। ধরা পড়েন সীমানায়। সাব্বির রহমানের পর ৮ বলে তিন চারে ১৩ রান করে ফেরেন লিটন। লিটন দাসের পর পাওয়ার প্লেতেই ফিরে যান মেহেদী হাসান মিরাজ।

ওভারে জাওয়ার ফরিদকে তুলে খেলতে গিয়ে সহজ ক্যাচ দেন এই অফ স্পিনিং অলরাউন্ডার। ১৪ বলে দুই চারে মিরাজ করেন ১২।

বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে ব্যর্থ টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় উইকেট জুটি ভেঙে যায় দ্বিতীয় ওভারেই।

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফ্রেন্ডলি সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই দলে ফিরছেন নুরুল হাসান, লিটন দাস, ইয়াসির আলী। চোটের কারণে তিনজনই মিস করেন এশিয়া কাপ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে আরব আমিরাত। সাকিব সিপিএলে ব্যস্ত থাকায় নেতৃত্বের ভার কিপার-ব্যাটার নুরুল হাসান সোহানের ওপর; জয় নিয়ে প্রত্যয়ী অধিনায়ক। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে রাত ৮টায়।

আরব-আমিরাতের ভেন্যুতে এশিয়াকাপে আফগানিস্তান, শ্রীলঙ্কার কাছে বিধ্বস্ত হওয়ার খারাপলাগা এখনো তাজা বাংলাদেশের। বিশ্বকাপের দল ঘোষনার আগে চলে দলীয় আর ব্যক্তিগত পারফরম্যান্সের চূড়ান্ত বিশ্লেষণ। আতশ কাঁচের নিচে আসে টিম ম্যানেজম্যান্টের নানা সিদ্ধান্ত।
অস্ট্রেলিয়ার কন্ডিশনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আর কিউই ভেন্যুতে ত্রিদেশীয় সিরিজ। আত্মবিশ্বাসের সাথে স্কিলের পরখ করার সুযোগ আমিরাতে দুই টি-টোয়েন্টি। অধিনায়কত্বের দায়িত্বে কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়ার কন্ডিশনে চৌকস দক্ষতার সাথে প্রয়োজন আত্মবিশ্বাস; ব্যক্তিগত সেরাটার সাথে দলীয় দায়িত্ব। ইনজুরির দুশ্চিন্তাও কিছুটা কমেছে টাইগারদের।

অধিনায়ক সাকিব ব্যস্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। দলের সেরা তারকার অনুপস্থিতি বাকিদের জন্য বড় সুযোগ। আমিরাতের সিরিজে স্ট্যান্ডবাই তালিকায় থাকা সৌম্য, রিশাদ, শরীফুলদের পরীক্ষাটাও হয়ে যাবে।টাইগারদের ওপেনিং দুশ্চিন্তা কমাতে এই সিরিজে পাখির চোখ থাকবে টিম ম্যানেমেন্টের।

কঠিন না হলেও তুলনামূলক অপরিচিত প্রতিপক্ আরব আমিরাত। এর আগে একটা ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টি-টোয়েন্টি ২০১৬’র এশিয়া কাপের সে ম্যাচে ৫১ রানে জিতেছিল টাইগাররা। তবে হোম গ্রাউন্ডের সুবিধায় র‍্যাঙ্কিং ব্যবধানের হিসেব বদলেও দিতে পারে স্বাগতিকরা।

বাংলাদেশ একাদশ

নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরীফুল ইসলাম।

সংযুক্ত আরব আমিরাত একাদশ

মুহাম্মাদ ওয়াসিম, চিরাগ সুরি, সিপি রিজওয়ান, ভৃত্য অরবিন্দ, জুনাইদ সিদ্দিক, বাসিল হামিদ, জাওয়ার ফরিদ, সাবির আলী, কার্তিক মিয়াপ্পন, আরিয়ান লাকরা, আয়ান খান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com