শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
টাইগারদের টেকনিক্যাল কনসালটেন্টের দায়িত্ব নেওয়া শ্রীধরন শ্রীরাম এশিয়া কাপের পর দিয়েছিলেন ইমপ্যাক্টফুল ব্যাটারের ধারণা। ৩০ বলে ৩৫ করার চেয়ে তার কাছে ১০ বলে ২০-২৫ রানের ইমপ্যাক্ট বেশি গুরুত্বপূর্ণ। অভিজ্ঞ কিংবা ধরে খেলার চেয়ে দরকার ইমপ্যাক্টফুল ব্যাটার। যিনি কয়েক বল খেলে রানের গতি বদলে দিতে পারবেন। তাতে বাংলাদেশের ওপেনিং জুটিতে এসেছে পরিবর্তন। মেকশিফট ওপেনার মেহেদি হাসান মিরাজ আর সাব্বির রহমানই এখন মূল ওপেনারের ভূমিকায়।
মিরাজ তার ভাবনা জানাতে গিয়ে কোচের সঙ্গে যেন সুর মেলালেন। তুলে আনলেন অল্প কয়েকদিনে বাংলাদেশের ক্রিকেটে পরিচিতি পাওয়া ‘ইমপ্যাক্ট’ শব্দটা। শ্রীরামের চাওয়াই পূরণ করা এখন তার লক্ষ্য।
এক ভিডিও বার্তায় মিরাজ বলেন, ‘টিম ম্যানেজম্যান্ট আমাকে ইনিংস ওপেন করার একটি সুযোগ দিয়েছে। কেননা তারা মনে করছেন, এটা ভালো ধারণা। আমি তাই নিজেকে এই জায়গায় প্রস্তুত করার চেষ্টা করছি। সম্ভবত তারা আমার কাছ থেকে বড় ইনিংস প্রত্যাশা করেন না। বরং আমি যদি ইমপ্যাক্টফুল ইনিংস খেলে দিতে পারি, তবে দলের বড় উপকার হবে।’
দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারে গিয়ে ৭ রানের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। আমিরাতের মতো প্রতিপক্ষের বিপক্ষে এমন জয় কতটা স্বস্তির?