শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
দুবাইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দাপট দেখিয়েছে বাংলাদেশ। আবর আমিরাতকে ৩২ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা। ১৭০ রানের টার্গেটে ১৩৭ করেছে আমিরাত। ৪৬ রানের ইনিংসে ম্যাচসেরা মেহেদী মিরাজ।
এমন ছক্কায় যারা ভেবেছেন, ফর্মে ফিরতে যাচ্ছেন সাব্বির। তাদের ভাবনাকে মিথ্যা করতেও, সময় নেন নি। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের আগে সহজ সিরিজেও এমন ব্যর্থতা ভাবনা বাড়ালো ওপেনিং নিয়ে।
লিটন দ্রুত রান তুলেছেন। মিরাজ সঙ দিয়েছেন টিকে থেকে। লিটন ২৫ করে ফেরার পর আফিফ তান্ডব শুরু করেন। ১৮০ স্ট্রাইকরেইটে ১৮ করে ফিরেছেন প্রথম ম্যাচের নায়ক। সৈকতের সাথে মিরাজের ৩২ রানের জুটি ভাঙে, মিরাজ ৪৬ করে ফিরলে।
শেষ পাঁচ ওভারে সঠিকভাবে ব্যবহার করা গেলে, রান হতে পারতো ১৯০। তব, দুই ছয় আর এক চারে সেখানে এসেছে মাত্র ৪৩ রান। ২৭ রান করলেও, ২২ বল খেলেছেন সৈকত। রাব্বি ও সোহান ব্যাট করেছেন ১৬০ এর উপর স্ট্রাইকরেট রেখে। যাতে বাংলাদেশ থামে ১৬৯ রানে।
টার্গেটে নেমে, সুবিধা করতে পারেনি স্বাগতিকেরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নাসুম, সৈকতের দারুন বোলিংয়ে। ২৯ রানে চার উইকেট হারিয়ে, ম্যাচে পিছিয়ে পরে আমিরাত।
তবে রিজওয়ান ও হামিদ পার্টনাশিপ গড়েন। আস্কিং রানরেইট বাড়লেও, ম্যাচে থেকেছে ১৮ ওভার পর্যন্ত। ৪২ করে হামিদ আউট হলে, ভাঙে ৯০ রানের জুটি। ততক্ষণ ম্যাচ ও সিরিজ হার নিশ্চিত হয়ে যায় আমিরাতের। সান্তনা শুধু রিজওয়ানের ফিফটি। এদিকে, এক বছর পর টি-টোয়েন্টিত সিরিজ জিতলো টাইগাররা।
আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিয়েছে টাইগাররা
দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে বাংলাদেশ। জয়ের জন্য আমিরাতকে করতে হবে ১৭০ রান।
আজ ও ওপেনিংয়ে আবারও হতাশ করেছেন সাব্বির। ৯ বলে করেচেন ১২ রান। মিরাজ অবশ্য একপাশ ধরে রাখেন। পাওয়ার প্লেতে আসে ৪৮ রান। এরপর সেট হয়ে ইনিংস লম্বা করতে পারেননি লিটন দাস, ফেরেন ২৫ রান কোরে। প্রথম ম্যাচের সেরা আফিফ থামেন ১৮ রানে। একপ্রান্ত আগলে রাখা মিরাজ ফিফটি মিস করেছেন। ৩৭ বলে ৪৬ রানে ফেরেন তিনি।
ভালো শুরু মিরাজদের
পাওয়ার প্লে মোটামুটি কাজে লাগাতে পারল বাংলাদেশ। সাব্বির রহমানকে হারালেও ধরে রাখতে পারল রানের গতি। এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৫৭ রান
৬ ওভারে বাংলাদেশ ১ উইকেটে করেছে ৪৮ রান। ১১ বলে দুই চারে ১৩ রানে ব্যাট করছেন লিটন দাস। মেহেদী হাসান মিরাজ তিন চারে ১৭ বলে খেলছেন ২২ রানে ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজও টসে হেরেছেন টাইগার অধিনায়ক নুরুল হাসান সোহান। টসে হেরে আগে ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। ১-০ ব্যবধানে এগিয়ে থাকা টাইগাররা সিরিজ নিশ্চিত করতে জয়ের লক্ষ্যে মাঠে নেমেছে।
এই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার লক্ষ্যে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাদ পড়েছেন দুই পেসার মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। তাদের বদলে দলে এসেছে এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। সাব্বির রহমানকে ব্যর্থ হওয়া সত্ত্বেও আরেকটি সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।