মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদি আরবের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ বিন সালমান

সৌদি আরবের প্রধানমন্ত্রী হিসেবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান।

মঙ্গলবার এক রাজকীয় ডিক্রি জারি করে এই ঘোষণা দেয়া হয়।

ডিক্রিতে সৌদি বাদশাহ সালমান মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রিন্স খালিদ বিন সালমানকে। নতুন শিক্ষামন্ত্রী ইউসুফ বিন আব্দুল্লাহ আল বেনিয়ান। ডিক্রি অনুযায়ী জ্যৈষ্ঠ মন্ত্রীরা তাদের নিজ নিজ পদে বহাল আছেন। আগে থেকেই দেশটির শাসনভার থাকলেও, এবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন যুবরাজ মোহাম্মদ সালমান। এর আগে উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন যুবরাজ।

সৌদি আরবের আর্থ-সামাজিক পরিবর্তন নিয়ে যুবরাজের পরিকল্পনা ভিশন ২০৩০ নামে পরিচিত। এরইমধ্যে তার বেশকিছু পরিকল্পনা বাস্তবে রূপ পেয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com