সোমবার, ২৯ Jun ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
পৃথিবীতে গ্রহাণুর আঘাত ঠেকাতে নতুন কার্যক্রম চালিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসা। ধেয়ে আসা গ্রহাণুকে সফলভাবে আঘাত করেছে মহাকাশযান ডার্ট। যা মানবজাতির ইতিহাসে প্রথম। সোমবার ডি-মরফস গ্রহাণুর গতি পরিবর্তনের চেষ্টা করে প্রায় ৬শ কেজি ওজনের এই মহাকাশযান।
তবে গ্রহাণুর গতিপথ আদৌ বদলানো গেলো কিনা তা জানতে সময় লাগবে বলে জানিয়েছে নাসা। তাদের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, ডার্ট মহাকাশযান ডিমরফস গ্রহাণুকে সজোরে আঘাত করে এবং ধ্বংস হয়ে যায়। নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্রহাণুর গতিপথ পরিবর্তন হলো কিনা তা এখন টেলিস্কোপের মাধ্যমে দেখা হবে।
অভিযানের সময় পৃথিবী থেকে প্রায় ৭০ লাখ মাইল দূরে অবস্থান ছিল গ্রহাণুটির। ঘণ্টায় ২১ হাজার ৬০০ কিলোমিটার বেগে ডিমরফস গ্রহাণুকে ধাক্কা মারে ডার্ট।
নাসা কর্মকর্তা জুলি বেলেরোজ, কর্মকর্তা, আমার চোখে পানি চলে এসেছে। কাজটি পরিচালনা করতে খুব আবেগ কাজ করেছে। মহাকাশযানটি সফলভাবে গ্রহাণুতে আঘাত করায় স্বস্তি লাগছে। আমাদের কার্যক্রম চলমান রয়েছে।
১০ মাস আগে ক্যালিফোর্নিয়া থেকে ডার্ট মহাকাশযানটি পাঠানো হয় মহাকাশে। যার উদ্দেশ্য ছিল পৃথিবীর চারপাশে পাক খাওয়া ডিমরফস গ্রহাণুকে আঘাতের মাধ্যমে এর গতিপথ পাল্টে দেয়া।