মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফ্লোরিডায় হারিকেন ইয়ানের আঘাত, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলের ফ্লোরিডার উপসাগরীয় উপকূলে আঘাত হেনেছে হারিকেন ইয়ান। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে বন্যা দেখা দিয়েছে এবং তীব্র গতির বাতাস বইছে ফ্লোরিডার উপকূলে। রাস্তাঘাট ও ভবন বন্যায় ভেসে গেছে, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে রয়েছে ওই অঞ্চলের প্রায় ২০ লাখ বাসিন্দা। দ্বীপটিতে আরও অভ্যন্তরীণ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। খবর আলজাজিরার।

ভয়ংকর ঝড়টি স্থানীয় সময় বুধবার বিকেলে ৩টার দিকে কায়ো কস্তার কাছে আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি)।

এনএইচসি জানায়, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি ইয়ান। ঝড়টি ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বাতাস বয়ে আনে।

ফোর্ট মায়ার্সের ঠিক পশ্চিমে অবস্থিত একটি সুরক্ষিত দ্বীপ কায়ো কোস্তা। বিপুল জনসংখ্যার এই উপসাগরীয় উপকূলকে বিপজ্জনক বলে সতর্কবার্তা দিয়েছে কর্তৃপক্ষ। তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির ফলে নেপল থেকে সারাসোতা অঞ্চলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com