মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব ৩ দিনের রিমান্ডে

কুড়িগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্র সচিব লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট সুমন আলী এ আদেশ দেন। বাকি দুই আসামি জোবায়ের ও আমিনুরের রিমান্ড শুনানি হবে রোববার।

প্রশ্ন ফাঁসের ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের নামে মামলা হয়। এ ঘটনায় ছয় আসামি গ্রেপ্তার হলেও এজহারভুক্ত আরেক আসামি আবু হানিফ এখনও পলাতক। প্রশ্ন ফাঁসের ঘটনায় তিনটি তদন্ত কমিটি কাজ করছে।

এর আগে কুড়িগ্রামে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত পাঁচ শিক্ষকের এমপিও বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। শিক্ষাবোর্ডের তদন্ত কমিটির অনুসন্ধানে জানা যায়, প্রশ্নপত্র ফাঁস করার উদ্দেশে যাচাইবাছাইয়ের সময় কৌশলে ছয়টি বিষয়ের প্রশ্নপত্র সরিয়ে রাখেন কেন্দ্র সচিব লুৎফর রহমান।

এ ছাড়া কুড়িগ্রামের ভুরুঙ্গামারী নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সাথে সংযুক্ত কর্মকর্তাদেরও গাফিলতি মিলেছে অনুসন্ধানে।

এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১৯ জুন। তিন দিন আগে প্রশ্ন যাচাই-বাছাই করেন কেন্দ্র সচিবরা। সেই কাজ করেন কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কেন্দ্র সচিব লুৎফর রহমানও।

তদন্ত কমিটির অনুসন্ধানে বেরিয়ে এসেছে, বিষয়ভিত্তিক প্রশ্ন আলাদা করে রাখার সময় বাংলা ১ম পত্রের ২টি খাম তৈরি করেন লুৎফর রহমান। তবে সেই খামের একটিতে রাখেন ছয়টি বিষয়ের প্রশ্ন। সে সময় নজরদারিতে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান।

বন্যার কারণে পরীক্ষা পিছিয়ে শুরু হয় ১৫ সেপ্টেম্বর। কেন্দ্র সচিব লুৎফর রহমান দুইটি খামই থানার ট্রেজারি থেকে নিয়ে যান। বাংলা ১ম পত্রের খামটি খুলে পরীক্ষা নেন। আরেকটি খামে রাখা ছয়টি বিষয়ের প্রশ্ন নিজের লকারে রেখে দেন। এই সময় কেন্দ্র সচিবের সাথে সংযুক্ত কর্মকর্তা ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।

বোর্ড বলছে, কেন্দ্র সচিবের প্রশ্ন ফাঁসের ঘটনা একদমই নতুন। এরপর পরীক্ষার প্রশ্ন সরবরাহ ব্যবস্থায় পরিবর্তন আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com