মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেয়রকে অশালীন পত্র, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকে শোকজ

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে অশালীন পত্র লেখায় রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমানকে শোকজ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ২২ সেপ্টেম্বর শোকজ চিঠিটি দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ আবু নাসের বেগ।

চিঠিতে বলা হয়, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান সিটি করপোরেশনের মেয়রকে উদ্দেশ করে একটি চিঠি লেখেন। যা নিম্নরূপ: ‘আপনার সঙ্গে আমাকে দেখা করার জন্য গেটে অপেক্ষা করতে হবে, আপনার কাছে সময় চাইতে হবে? বিষয়টি কল্পনা করা আমার জন্য দুরূহ। আপনি জানেন কি আমার শাশুড়ি এমপি। আমার আওয়ামী পরিবারে জন্ম। ভবিষ্যতে আমিও এমপি বা মন্ত্রী হতে পারি। গাজীপুর ও কাটাখালির মেয়রদের দিকে তাকান। বর্তমানে তাদের কী অবস্থা।’

শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিতে চেয়ারম্যান হাবিবুর রহমানকে উদ্দেশ করে আরও বলা হয়, ‘একটি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থেকে রাষ্ট্রীয় মর্যাদার প্রতি উদাসীন এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণ একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে সরকারি কর্মচারী বিধিমালা ২০১৮-এর পরিপন্থি।’

এ অবস্থায় চেয়ারম্যান হাবিবুর রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই চিঠি প্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এবিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আমি এ ধরনের কোনো চিঠি মেয়রকে দিইনি। চিঠিটি কীভাবে গেল তা আমি জানি না। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের শোকজ নোটিশটিও আমি হাতে পাইনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com