সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পৃথিবীকে রক্ষার পরীক্ষায় সফল নাসা

প্রায়ই বিভিন্ন গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসে। এগুলো পৃথিবীর জন্য হুমকি তৈরি করে। এসব গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ এড়াতে কীভাবে একটি নির্দিষ্ট গ্রহাণুকে ধাক্কা মেরে তার গতিপথ বদলে দেয়া যায়, সেটাই ছিল নাসার এ পরীক্ষার লক্ষ্য। এ নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই গবেষণা করছেন।

খবরে বলা হয়েছে, নাসার এ মিশনের নাম দেয়া হয় ‘নাসা ডার্ট মিশন’। ডাইমরফোস নামে যে গ্রহাণুর ওপর প্রথমবারের মতো এ পরীক্ষা চালানো হলো, সেটা মোটামুটি ১৬০ মিটার চওড়া যা একটি ফুটবল স্টেডিয়াম আকারের। এখন থেকে প্রায় দশ মাস আগে পৃথিবী থেকে গ্রহাণুর উদ্দেশে রওনা দেয়া নাসার মহাকাশযান ’ডার্ট’। মঙ্গলবার পরীক্ষাটি সফলভাবে শেষ হয়।

এদিন ১৫ হাজার মাইল বেগে গ্রহাণুর ওপর আছড়ে পড়ে মহাকাশযানটি। লাইভ-স্ট্রিমিং ভিডিওতে দেখানো হয়, মহাকাশযানটি আঘাত করার সঙ্গে সঙ্গে গ্রহাণুটি টুকরো টুকরো হয়ে যায়। মিশন সফল হওয়ায় কন্ট্রোল রুমে মহাকাশ গবেষকরা উল্লাসে মেতে ওঠেন। নাসা এবং জনস হপকিন্স ইউনিভার্সিটির বিজ্ঞানীদের দল একে অপরকে আলিঙ্গন করে অভিবাদন জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com