শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

সাফজয়ী কৃষ্ণাকে টাঙ্গাইলে সংবর্ধনা

সাফ এশিয়া বিজয়ের পর নানা আনুষ্ঠানিকতা আর বিভিন্ন জায়গায় সংবর্ধনা শেষে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণার নিজ শিক্ষা প্রতিষ্ঠান টাঙ্গাইলের গোপালপুর সুতি ভিএম সরকারি পাইলট বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বরণ করে নেয় শিক্ষক-শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের কৃষ্ণার অটোগ্রাফের জন্য ভিড় করতে দেখা যায়। এর পরপরই কৃষ্ণা তার নিজ গ্রামের বাড়ি চলে আসেন। কৃষ্ণার আগমনে গ্রামবাসীর সঙ্গে অনেক উচ্ছ্বসিত তার পরিবারের সদস্যরাও।

পুরো গ্রামেই যেন বইছে আনন্দের বন্যা। কৃষ্ণাকে একনজর দেখার জন্য তার গ্রামসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষজন ছুটে আসেন। আর এসব মানুষ দেখে কৃষ্ণার চোখেমুখে ছিল যুদ্ধজয়ের বাঁধভাঙা আনন্দ।

এদিকে সন্তানের এমন জয়ের আনন্দে মেতেছেন কৃষ্ণার মা ও বাবা। তাইতো পূর্বের সব বঞ্চনা ভুলে তারাও মেতেছে সাফজয়ের আনন্দে। কৃষ্ণার ক্রীড়া শিক্ষক গোলাম রায়হান বাপন জানান, যারা কৃষ্ণার ফুটবল খেলাকে কটু দৃষ্টিতে দেখতেন, তারাই এখন কৃষ্ণার প্রশংসায় পঞ্চমুখ এই অনুভতি সত্যি প্রকাশ করার মতো না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com