মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সেপ্টেম্বরে কমেছে রফতানি

করোনা মহামারি থেকে রফতানি ঘুরে দাঁড়ানোর ১৩ মাসের মাথায় এবং আশাব্যঞ্জক প্রবৃদ্ধির পর সেপ্টেম্বর মাসে দেশের রফতানি আয় কমে গেছে।

ইপিবির সূত্র অনুসারে, দেশের উদ্যোক্তারা জুলাই মাসে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার পণ্য রফতানি করেছেন। পরে আগস্ট মাসের রফতানি বেড়ে ৪৬০ কোটি ৭০ লাখ ডলারের উঠে যায়। কিন্তু পরের মাস সেপ্টেম্বরেই রফতানি আয় কমে ৩৯০ কোটি ৫০ লাখ ডলারের নেমেছে।

এটি গত অর্থবছরের একই সময়ের ‍তুলনায় ৬ দশমিক ২৫ শতাংশ কম। গত অর্থবছরের সেপ্টেম্বর মাসে ৪১৬ কোটি ৫৪ লাখ ডলার রফতানি আয় আসে। এছাড়া বিদায়ী মাসে নির্ধারিত লক্ষ্যমাত্রাও পূরণ হয়নি। এ মাসে ৪২০ কোটি ডলার আয়ের লক্ষ্য মাত্রা ধরা হয়েছিল। সেপ্টেম্বরে উপার্জিত আয় লক্ষ্যমাত্রার তুলনায় ৭ দশমিক শূন্য ২ শতাংশ কম।

তবে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকে তৈরি পোশাক রফতানিতে ১৩ দশমিক ৩৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। গত ৩ মাসে পোশাক খাতে ১০২৭ দশমিক ৪৩ কোটি ডলার আয় হয়েছে। এর মধ্যে জুলাইয়ে আয় হয়েছে ৩৩৬ দশমিক ৬৯ কোটি ডলার, আগস্টে ৩৭৪ দশমিক ৫৮ কোটি ডলার এবং সেপ্টেম্বরে ৩১৬ কোটি ১৬ কোটি ডলার ‍উপার্জন হয়েছে।

এছাড়া পাট ও পাটজাত দ্রব্যে ১৫ দশমিক ৭১ শতাংশ, প্লাস্টিক পণ্যে ৫৬ দশমিক ৫৫ শতাংশ ও চামড়াজাত পণ্যে ২০ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

সেপ্টেম্বর থেকে যে প্রবৃদ্ধিতে মন্দা হবে, সে বিষয়ে ইতোমধ্যে আশঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। যা সেপ্টেম্বরের রফতানি পরিসংখ্যানে স্পষ্টতই প্রতিফলিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com