শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সিলেটে রোববার (০২ অক্টোবর) প্রথমে ব্যাট করতে নেমে আরব আমিরাতের মেয়েদের বোলিং তোপে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৯ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস।
জবাব দিতে নেমে ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করে আরব আমিরাত। এরপর আলোক স্বল্পতার কারণে ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। জয়ের জন্য তখনো ইএই’র মেয়েদের প্রয়োজন ছিল ৯৬ বলে ৯০ রান। বিরতি কাটিয়ে ম্যাচ যখন মাঠে গড়ায়, তখন ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) পদ্ধতিতে লক্ষ্য গিয়ে দাঁড়ায় ৪২ বলে মাত্র ৪৬ রান, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু সে সহজ লক্ষ্যটাও তাড়া করতে পারেননি আরব আমিরাতের মেয়েরা।