মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
বাংলাদেশ বিমানের লিজ অ্যাফেয়ার্স বিভাগের মহাব্যবস্থাপক আজরা নাসরিন রহমানসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।সংস্থাটির সহকারী পরিচালক জেসমিন আক্তার তাদের ১১ ও ১২ অক্টোবর দুদকে হাজির হতে চিঠি দেন।
আরো তলব করা হয়েছে মহাব্যবস্থাপক খাইরুল আলম ও বেলায়েত হোসেন, ব্যবস্থাপক আজাদ রহমান, প্রিন্সিপাল সিস্টেম ম্যানেজার জিএম ইকবাল, চিফ ইঞ্জিনিয়ার কায়সার জামান, একাউন্ট কন্ট্রোলার মনজুর ইমাম, চিফ টেকনিকাল হাসান ইমাম ও পরিচালক আসাদুজ্জামানকে।
পরবর্তীতে ভাড়ায় আনা ইঞ্জিনও নষ্ট হলে তা মেরামতের ব্যয় পরিশোধ করতে হয় বাংলাদেশ বিমানকে।
উল্লেখ্য দুটি বোয়িং উড়োজাহাজের পেছনে পাঁচ বছরে বাংলাদেশ বিমানের ক্ষতি ১১শ’ কোটি টাকা। যা সংসদীয় কমিটির তদন্তে উঠে আসে। পরে বিষয়টি দুদকে পাঠানো হলে অনুসন্ধান শুরু হয়।
এবিষয়ে ইতোমধ্যে ৯ জনকে গতমাসে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।