শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে খেলেছিল বাংলাদেশ, খেলেছিলেন সাকিব আল হাসানও। বিশ্বসেরা এই অলরাউন্ডার উইকেটশিকারের দিক থেকে রয়েছেন সবার শীর্ষে। পাকিস্তানের শহীদ আফ্রিদির কাছ থেকে এই রেকর্ডটি নিজের দখলে নেন তিনি। ৩১ ম্যাচে সাকিব শিকার করেছেন ৪১ উইকেট, আফ্রিদি ৩৪ ম্যাচে নিয়েছেন ৩৯ উইকেট।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ উইকেটশিকারি
সেরা পাঁচের অন্য তিনজন লাসিথ মালিঙ্গা, সৈয়দ আজমল ও অজন্তা মেন্ডিস। এদের মধ্যে মালিঙ্গা ৩৮, আজমল ৩৬ ও মেন্ডিস ৩৫ উইকেট শিকার করেছেন। এই তিনজনের মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলেছেন লঙ্কান মিস্ট্রি স্পিনার, ২১টি। আজমল ২৩ ও মালিঙ্গা খেলেছেন ৩১ ম্যাচে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা পাঁচ উইকেট শিকারির মধ্যে সবচেয়ে ভালো ইকোনমি টাইগার অলরাউন্ডার সাকিবের। ৪১ উইকেট নিতে তিনি ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৪৩ করে। মেন্ডিস ৬.৭০, আফ্রিদি ৬.৭১, আজমল ৬.৭৯ ও মালিঙ্গা ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৪৩ করে।