শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

দেশে অসাম্প্রদায়িক চেতনা ধ্বংসের মূল হোতা বিএনপি: হানিফ

বুধবার (৫ অক্টোবর) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘মির্জা ফখরুলরা অসুর বধের কথা বলছেন, আসলে অসুরতো তারাই। ২০০১ থেকে ২০০৬ সালে দানবের মতো তারা ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করেছে। গ্রেনেড হামলাসহ বার বার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। জনগণই তাদের বধ করে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তাদের মুখে অসুর বধের কথা ভূতের মুখে রাম নাম। জনসমর্থন নেই বলেই আজ তারা ছোট ছোট দলগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করছে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com