মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার তাইওয়ান সংকট সমাধানে যে পরামর্শ দিলেন ইলন মাস্ক

ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে উপদেশ দিয়ে সমালোচনার সম্মুখীন হওয়ার পর এবার চীন-তাইওয়ান সংকট মোকাবেলায় নতুন পরামর্শ নিয়ে এসেছেন টেসলার সিইও ইলন মাস্ক। তার মতে, তাইওয়ানের আংশিক নিয়ন্ত্রণ বেইজিংয়ের কাছে হস্তান্তর করে এ সমস্যার সমাধান করা সম্ভব।

শুক্রবার (৭ অক্টোবর) দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের সাথে এক সাক্ষাৎকারে এই ধনকুবের বলেন, ‘আমার সুপারিশ হলো…তাইওয়ানের জন্য একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল ঠিক করা যেটি যুক্তিসঙ্গতভাবে প্রীতিকর হবে, সম্ভবত এটি সবাইকে খুশি করতে পারবে না’।

গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের একটি প্রদেশ বলে দাবি করে আসছে বেইজিং। তাইওয়ানকে নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে বল প্রয়োগের কথাও জানিয়েছে তারা।

চীনের এই দাবিকে প্রত্যাখ্যান করে তাইওয়ান জানিয়েছে, তাইওয়ানের ২৩ মিলিয়ন মানুষই এর ভাগ্য নির্ধারণ করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com