মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খাদ্যের ৫০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের চার্জশিট

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমা বেগম, উপসচিব ইফতেখার আহমেদসহ ৫০ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে খাদ্য অধিদপ্তরে নিয়োগে অনিয়মের অভিযোগ রয়েছে।

সোমবার বিশেষ জজ আদালতে তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক আলী আকবর চার্জশিটটি জমা দেন। দুদক সচিব মো. মাহবুব হোসেন এসব তথ্য জানিয়েছেন।

খাদ্য অধিদপ্তরে ১ হাজার ৫৫২টি শূন্য পদ পূরণের প্রক্রিয়া শুরু হয় ২০১৩ সালের সেপ্টেম্বরে। নিয়োগ প্রক্রিয়া শেষ হতেই ওঠে দুর্নীতির অভিযোগ।

দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে, লিখিত পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে বেশি নম্বর বসিয়ে পাস করানো হয় ৪৪ জনকে।

২০১৫ সালের অক্টোবরে এ নিয়ে মামলা করে দুদক। তদন্ত শেষে সোমবার অভিযোগপত্র জমা দেয় দুদক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com