মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

অক্টোবরেই বাসে ই-টিকিটিংয়ের আওতায় ২৪ কোম্পানি

রাজধানীতে বছরের পর বছর বাসে ভাড়া নৈরাজ্য ঠেকাতে আশা দেখালেও পুরোপুরি কার্যকর হয়নি ই-টিকিটিং সিস্টেম। তবে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, এ মাসেই আরও ২৪টি কোম্পানিকে ই-টিকিটিং সিস্টেমের আওতায় আনা হবে।

কিছু বাসে ই-টিকিটিং পদ্ধতিতে বাসে সরকার নির্ধারিত ভাড়া নেওয়া হলেও কিছু পরিবহন মালিক-শ্রমিকের অসহযোগিতায় এটি পুরোপুরি বাস্তবায়ন করা যাচ্ছে না।

রাজধানীর টেকনিক্যাল মোড়। পজ মেশিনের মাধ্যমে ই-টিকিটিং পদ্ধতিতে টিকিট কেটে প্রজাপতি, পরিস্থান, বসুমতি ও মিরপুর সুপার লিংক পরিবহনের বাসগুলোতে উঠেছে যাত্রীরা।

এ পদ্ধতি চালুর পর, সরকার নির্ধারিত হারে একজন যাত্রী যত কিলোমিটার যাবেন, ঠিক ততটুকু দূরত্বের ভাড়া দেন। সে হিসেবে যে দূরত্বে আগে ২০ বা ২৫ টাকা ভাড়া দিতে হতো, সেখানে ভাড়া আসছে ১৩ টাকা।

তবে যাত্রীদের অভিযোগ, অনেক সময় খুচরা টাকা ফেরত পান না তারা। পাশাপাশি টিকিটে কিলোমিটার উল্লেখ করার দাবিও জানিয়েছে তারা।

পরিবহন সংশ্লিষ্টদের দাবি, ই-টিকিটিং পদ্ধতিতে মালিকদের লাভ নেই। তাই অনেকেই বাস বন্ধ করে দিচ্ছেন।

কারণ হিসেবে তারা বলছেন, কোম্পানিগুলো মালিকদের দেরি করে ভাড়া শোধ করে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি বলছে, ই-টিকিটিং সিস্টেমকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তারা। তাই এ মাসেই আরও ২৪টি পরিবহনকে এ পদ্ধতির আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com