মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
সোমবার (১০ অক্টোবর) রাত ১২টা ১ মিনিট থেকে যানবাহন চলাচল শুরু হয়। দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হওয়ায় খুশি যানবাহন চালকসহ নানা শ্রেণিপেশার মানুষ।
আগে থেকেই সেতু পারাপারের অপেক্ষায় ছিল মোটরসাইকেল, যাত্রীবাহী বাসসহ অন্যন্যা যানবাহন। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গেই ডিজিটাল পদ্ধতির ৮টি টোল বুথের মধ্যে প্রথম দিনে ৪টি চালু থাকায় সেতুর দুই পাশে যানবাহনের দীর্ঘসারি তৈরি হয়। তবে দুই থেকে তিনদিনের মধ্যে সবগুলো টোল বুথ চালু হওয়ার আশা কর্তৃপক্ষের।
মধুমতি সেতুতে টোল হার নির্ধারণ করা হয়েছে- বড় ট্রেইলার ৫৬৫ টাকা, তিন বা ততোধিক এক্সসেল বিশিষ্ট ট্রাক ৪৫০ টাকা, দুই এক্সসেল বিশিষ্ট মিডিয়াম ট্রাক ২২৫, ছোট ট্রাক ১৭০ টাকা, কৃষিকাজে ব্যবহৃত পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর ১৩৫ টাকা, বড় বাসের ক্ষেত্রে ২০৫ টাকা, মিনিবাস বা কোস্টার ১১৫ টাকা, মাইক্রোবাস, পিকাপ, কনভারশনকৃত জিপ ও কার ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা, অটোটেম্পু, সিএনজি অটোরিকশা, অটোভ্যান ও ব্যাটারিচালিত তিনচাকার যান ২৫ টাকা, মোটরসাইকেল ১০ টাকা এবং রিকশা, ভ্যান ও বাইসাইকেল পাঁচ টাকা।