মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাহাড়ধসের ঝুঁকি মানচিত্র আসছে

ফাহিম ফারুক কিশোরগঞ্জের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে গবেষণার কাজ করছেন। চট্টগ্রামের পাহাড়গুলো নিয়ে এক সপ্তাহ ধরে জরিপকাজ করে তিনি অবাক। সিলেট ও কক্সবাজারের চেয়েও এখানকার পাহাড়গুলোর ধসে পড়ার ঝুঁকি বেশি। শুধু তিনি নন, ওই জরিপ দলের ১২ সদস্যের কাছেই এটা এক নতুন অভিজ্ঞতা। এই জরিপ থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তৈরি হবে চট্টগ্রামের পাহাড়গুলোর ধসের ঝুঁকি মানচিত্র।

জরিপ দল জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ মানচিত্রটি চূড়ান্ত হবে।

এই জরিপ দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জিল্লুর রহমান। জরিপ প্রসঙ্গে জানতে চাইলে তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘চট্টগ্রামের পাহাড়গুলোর কাঠামো অনুযায়ী কোন পাহাড়ের গঠন কেমন তা বের হয়ে আসবে এই জরিপের মাধ্যমে। ফলে পাহাড়ে বসতি করা যাবে কি না, অথবা করলেও কীভাবে করা যাবে, সে বিষয়ে একটি গাইডলাইন পাওয়া যাবে।’

অধ্যাপক জিল্লুর আরও বলেন, একটি মানচিত্রের মাধ্যমে পুরো চট্টগ্রাম নগরীর পাহাড়গুলোর চিত্র ফুটে উঠবে। এর ফলে সহজেই কোন এলাকার পাহাড় কোন ধরনের ঝুঁকিপূর্ণ, তা জানা যাবে এবং সেই অনুযায়ী পরিকল্পনা প্রণয়ন করা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com