মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফের বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট

নরসিংদীর পলাশে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ নম্বর ইউনিট চালু হওয়ার দুই দিন পর ফের বন্ধ হয়ে গেছে। বুধবার দুপুর আড়াইটায় বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এই ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক জানান।

আবু বক্কর ছিদ্দিক জানান, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে কেন্দ্রের ৫ নম্বর ইউনিটটি ৭ দিন বন্ধ ছিল। যান্ত্রিক সমস্যা সমাধান শেষে গত ১০ অক্টোবর তা চালু করা হয়।

কর্তৃপক্ষ জানায়, ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের সময় ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা হয়।

তবে সেফটি বাল্ব ঠিক করে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করতে সাত দিন লেগে যায়। সোমবার থেকে পুরোদমে উৎপাদনে যায় ইউনিটটি। এর দুইদিনের মাথায় ফের বন্ধ হয়ে গেল।

পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে ৭ দিন সময় লাগবে বলে জানান আবু বক্কর ছিদ্দিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com