সোমবার, ২৯ Jun ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
দেশের নারী উদ্যোক্তাবান্ধব ই-কমার্স মার্কেটপ্লেস ই-বিডিবাজারের কুরিয়ার পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘ফ্লিংএক্স’। সম্প্রতি রাজধানীর বনানীতে ‘ফ্লিংএক্স’ কার্যালয়ে এ চুক্তি সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ই-বিডিবাজারের উদ্যোক্তা পরিচালক ও সাংবাদিক বাবুল হৃদয় ও ‘ফ্লিংএক্স’র প্রধান নির্বাহী (সিইও) আসিফ ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন, ই-বিডিবাজারের প্রতিষ্ঠাতা পরিচালক এয়াকুব বাদশা, উদ্যোক্তা পরিচালক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী এবং ‘ফ্লিংএক্স’র হেড অব অ্যাডমিন মিজানুর রহমান।
‘ফ্লিংএক্স’ সিইও আসিফ ইকবাল বলেন, ‘ই-বিডিবাজারের শুভযাত্রায় সঙ্গী হতে পেরে ভালো লাগছে। গ্রাহক সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে এগিয়ে যাচ্ছে ই-বিডিবাজার। আমরাও গ্রাহকের সন্তুষ্টিতে বিশ্বাসী। আশা করি, ই-বিডিবাজার (ebdbazar.com) ও ফ্লিংএক্স (flingex.com) কুরিয়ারের যৌথ পথচলা আরও দীর্ঘ ও নিরবচ্ছিন্ন হবে।’