মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কর মেলা হচ্ছে না এবার, কর অঞ্চলেই বিশেষ সেবা

করদাতাদের সুবিধার্থে পুরো নভেম্বর মাস জুড়ে কর অঞ্চলগুলোতে কর মেলার ন্যায় করসেবা প্রদান করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেখানে মেলার পরিবেশে আয়কর রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত অন্যান্য সেবা নিশ্চিত করা হবে। সে জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় প্রস্তুতি।

এ ছাড়া সচিবালয়, অফিসার্স ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে কর তথ্য ও সেবা কেন্দ্র চালু করা হবে। এসব কেন্দ্রে রিটার্ন দাখিলসহ অন্যান্য করসেবা এবং কর সংক্রান্ত হালনাগাদ তথ্য পাওয়া যাবে।

এ বিষয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বলেন, এবার কর মেলা হচ্ছে না, তবে কর অঞ্চলে নভেম্বর মাসে সেবা বাড়ানো হবে। সেখানে মেলার পরিবেশ তৈরির নির্দেশ দেওয়া হয়েছে-যাতে করদাতাদের জন্য বাড়তি সেবা নিশ্চিত করা যায়। করদাতারা নিজ নিজ কর অঞ্চলে গিয়ে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করতে পারবেন ও অন্যান্য কর সেবা পাবেন।

তিনি জানান, আগামী ১ নভেম্বর থেকে কর অঞ্চলগুলোতে বিশেষ সেবা দেওয়া শুরু হবে এবং চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, চলতি ২০২২-২৩ অর্থবছরের আয়কর বিবরণী দাখিলের শেষ সময় আগামী ৩০ নভেম্বর। কোন করদাতা এই সময়সীমার পরে রিটার্ন দাখিল করতে চাইলে, আগেই তাকে সময় বাড়ানোর অনুমোদন নিয়ে রাখতে হবে।

এনবিআর সূত্র জানায়, করদাতারা কর অঞ্চলে নির্বিঘ্নে রিটার্ন দাখিল করার পাশাপাশি ই-টিআইএন নিবন্ধন গ্রহণ ও কর পরিশোধ করতে পারবেন। আর কর কর্মকর্তারা আয়কর বিবরণী পূরণে করদাতাদের সহযোগিতা প্রদান করবেন। দেশে বর্তমানে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৭৫ লাখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com