মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেট্রোরেলের অবকাঠামো-সৌন্দর্য রক্ষায় কঠোর পদক্ষেপ

উদ্বোধনের আগেই মেট্রোরেলের খুঁটির নিচের এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড় কিংবা শৌচাগারে। তবে মেট্রোরেলের অবকাঠামো ও সৌন্দর্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

২০ কিলোমিটার দীর্ঘ এই রেলের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এখন প্রায় শেষ পর্যায়ে। যার প্রধান হিসেবে থাকবেন পুলিশের ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা।

মিরপুর ১০ নম্বর এলাকায় তৈরি হয়েছে মেট্রোরেলের ৬ নম্বর স্টেশন। পাশের গোলচত্বর দিয়ে প্রতিমুহূর্তে হাজারো মানুষ চলাচল করছে।

তবে এখানে মেট্রোরেলের খুঁটিগুলো কারো কাছে ময়লার ভাগাড়, কারো কাছে আবার শৌচাগার। সব অনিয়মই যেন এখানে নিয়ম।

তাই মেট্রোরেলের অবকাঠামো ও সৌন্দর্য রক্ষায় এবার গঠন করা হচ্ছে বিশেষ বাহিনী। শিগগিরই চূড়ান্ত হবে এই প্রক্রিয়া।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে, মেট্রোরেলের অবকাঠামো রক্ষা, পোস্টার লাগানো বন্ধ এবং সৌন্দর্য রক্ষায় নেওয়া হবে কঠোর পদক্ষেপ।

মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন হবে ডিসেম্বরে। কর্তৃপক্ষের পদক্ষেপ এবং জনসচেতনতার ওপরই নির্ভর করছে বিপুল অর্থের এ প্রকল্পের নিরাপত্তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com