মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পোল্যান্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রাসেল আহমেদ

সম্প্রতি ইউরোপের দেশ পোল্যান্ডে অনুষ্ঠিত হয়ে গেল ‘১২তম আন্তর্জাতিক ইয়ুথ ক্রিয়েটিভিটি ফোক ইন্সপিরেশন ফেস্টিভ্যাল’। এই সম্মানজনক অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরুণ প্রজন্মের প্রতিভাবান নৃত্যশিল্পী মোহাম্মদ রাসেল আহমেদ। তিনি বলেন, ‘আমাদের দলপ্রধান ছিলেন সৈয়দা সায়লা আহমেদ লিমা। মোট ১২ দিন ছিলাম ফ্রান্স ও পোল্যান্ডে। একই উৎসবের চারটি শো করেছি। মূলত বাংলাদেশের ফোক নাচকেই বিশ্ব মঞ্চে তুলে ধরেছি। সেখানে দেশের প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, দেশের গান, লোকজ ঐতিহ্য নাচের মাধ্যমে তুলে ধরেছি। এমন আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মজার বিষয় হলো, সেখানের দর্শক সব বিদেশি। তারপরও তারা আমাদের নাচের সঙ্গে একাত্ম হয়ে যান। অনেক প্রশংসা পেয়েছি। বাংলাদেশ ছাড়াও এই উৎসবে ইউক্রেন, ফিলিস্তিন, বেলজিয়াম, জিম্বাবুইয়ে, মেক্সিকোসহ অনেক দেশ অংশ নিয়েছে।’

এবারই প্রথম নয়, রাসেল এরই মধ্যে কুয়েত, কাতার, মালেশিয়া, সিঙ্গাপুর, জাপান, পোল্যান্ডসহ ১৫টি দেশে নৃত্য পরিবেশন করেছেন। তিনি শিবলী মহম্মদ ও শামীম আরা নীপার মতো নৃত্যগুরুর কাছে দীর্ঘ ১৯ বছর ধরে নাচ শিখছেন। সৃজনশীল ও ফোক নাচে বিশেষত্ব হলেও তিনি কত্থক ও ভরতনাট্যম নাচে পারদর্শী। ২০১২ সালে চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন ১-এ ফাইনালিস্ট হয়ে সবার নজর কাড়েন। এরপর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের কোরিওগ্রাফি ও স্টেজ পারফরম্যান্স করছেন। এ মাসেই নাচ নিয়ে দুবাই যাওয়ার কথা রয়েছে। ভারতে নিয়মিতই শো করছেন তিনি। নতুন প্রজন্মের মধ্যে নাচকে ছড়িয়ে দিতে মিরপুর ১২ নম্বরে খুলেছেন নিজের নাচের স্কুল ‘নূপুর নিক্কন ড্যান্স একাডেমি’। এ ছাড়া নৌবাহিনী কলেজ, ঢাকার নৃত্যশিক্ষক হিসেবে নিয়োজিত তিনি। রাসেল আহমেদ বলেন, ‘আমার স্বপ্ন সুস্থ নৃত্যচর্চা আরও বেগবান করা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com