মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সুনামগঞ্জে টর্নেডোতে শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত

জেলায় সোমবার গভীর রাতের আকস্মিক টর্নেডোতে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের দরগাহপুর, আসামমোড়া ও শ্রীনাথপুর গ্রামে শতাধিক কাঁচাঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে।
তিনটি গ্রামের ১৩০টি বসতঘর, গরুর ঘর, রান্নাঘর পুরো বিধ্বস্ত হয়েছে। উপড়ে গেছে অনেক গাছপালা। ঘরবাড়ি হারিয়ে শতাধিক মানুষ খোলা আকাশের নিচে বসবাস করছেন।
আজ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। উপজেলা সহকারী কমিশনার সখিনা আক্তার বলেন- ক্ষতিগ্রস্তদের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। ঝড়ে ২০ জন নারী পুরুষ শিশু কাটাছেঁড়া আঘাত পেয়ে আহত হয়েছেন।
পাথারিয়া ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম বলেন- ঝড়ে ২০০ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘরের চালের ঢেউটিন কাগজের মতো উড়ে গেছে। প্রতিটি কাঁচা বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে।
শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নূর হোসেন বলেন- ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তালিকা তৈরির কাজ চলছে। তালিকা করে সব ধরনের সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com