মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গফরগাঁওয়ে আগুনে ৫ দোকান পুড়ে ছাই

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে আগুনে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে অললী গ্রামের বাঁশতলীবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানাযায়, রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যাওয়ার পর তাইজুদ্দিনের মুদির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুন পাশের আসাদুল্লাহ, আসাদ মিয়া, ইদ্রিস আলী ও কালামের দোকানে ছড়িয়ে পড়ে। খোঁজ পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু তার আগে আগুনে তিনটি মুদি দোকান, একটি ভ্যারাইটিসের দোকান ও দুইটা চা স্টল পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুদ্দীন মৃধা জানান, অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়েছে।ইতিমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে তাদের সহযোগিতার ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com