সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
বিশ্বের অন্যতম টেক জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফটে চাকরি পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী সি এম খালেদ সাইফুল্লাহ।
সোমবার (১৭ অক্টোবর) তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে মাইক্রোসফটে যোগদান করেন।
সি এম খালেদ সাইফুল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল ডিসিপ্লিনের ২০১১ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
গত মে মাসে মাইক্রোসফট থেকে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ইন্টারভিউয়ের জন্য রাজি হন। পরে রিক্রুটারের সঙ্গে তার কথা হয় এবং অনলাইন এসেসমেন্ট ও পর পর চারটি ইন্টারভিউ দিতে হয়। প্রথমে তিনি মাইক্রোসফট আজুর এইচপিসি টিমের জন্য নির্বাচিত হন। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে সেই সময় মাইক্রোসফট তাকে উক্ত পদে নিয়োগ দেয়নি। পরে জুলাইয়ের শেষে তিনি নিয়োগ পান এবং ১৭ অক্টোবর যোগদান করেন।