মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঝুলতে মানা, তবু ঝোলাই যখন অভ্যাস!

ছবিটি রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে তুলেছেন দেশ রূপান্তরের প্রধান আলোকচিত্রী সাহাদাত পারভেজ। শুধু ধানমণ্ডি নয়, পুরো রাজধানীর চিত্রটিই যেন এমন। গাড়ির পেছনে ঝুলবেন না— জরুরি নির্দেশনা থাকলেও মানুষের ঝুলে থাকাটাই যেন অভ্যাসে পরিণত হয়েছে।

দেশে প্রতি বছরই সড়কে মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের হিসাবে ২০২০ সালের তুলনায় ২০২১ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক ও যোগাযোগ বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান দেশ রূপান্তরকে বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। তার বড় কারণ এখনো সড়কে আনফিট গাড়ি দেখা যায়। দক্ষ চালকেরও অনেক অভাব রয়েছে। আর বিজ্ঞানসম্মত সড়ক ডিজাইন করা হয় না। যার জন্য সড়কে যেসব ঝুঁকি আছে, সেগুলো রেখেই অবকাঠামো উন্নয়ন হচ্ছে। তাই ঝুঁকিগুলো ঠিক না করলে নিরাপদ সড়ক হবে না।

সড়ক নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, দেশের কর্মক্ষম ব্যক্তিরাই সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। এর প্রভাব পড়ছে জাতীয় অর্থনীতিতে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তি এবং তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের আর্থ-সামাজিক যে ক্ষতি হচ্ছে; সে সম্পর্কে বুয়েটের এআরআই’র হিসাব বলছে, গত তিন বছরে সড়ক দুর্ঘটনায় এমন ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ ৯ হাজার কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com