মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লক্ষ্মীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জেলায় আজ ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকালে বিআরটিএ লক্ষ্মীপুর শাখার উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত  হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন আকন্দ।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু।
এসময় বিআরটিএ লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো: এনায়েত হোসেন মন্টু, নিরাপদ সড়ক চাই জেলা শাখার সহ-সভাপতি সেলিম উদ্দিন নিজামী, জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মো: শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com