মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবিলায় সব প্রস্তুতি সম্পন্ন

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি রোববার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে জানিয়ে দূর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেছেন, এটির মোকাবিলায় সব প্রস্তুতি নিয়েছে সরকার। সচিবালয়ে এ সংক্রান্ত এক সভায় প্রতিমন্ত্রী বলেন, ২৪ অক্টোবর দিবাগত রাত থেকে ২৫ অক্টোবর সন্ধ্যার মধ্যে এটি আঘাত হানার আশঙ্কা রয়েছে।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়ে পরিণত হলে এটির নাম হবে সিত্রাং। এখন এর যে গতিপথ রয়েছে, সেটি যদি পরিবর্তন না হয়, তাহলে এটি ভারতের ভূবনেশ্বর ও পশ্চিম বাংলায় আঘাত হানবে।

এনামুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশে আঘাত হানলে দেশের উপকূলের ৭৩০ কিলোমিটার এলাকায় এর প্রভাব থাকবে। কক্সবাজার থেকে সাতক্ষীরার শ্যামনগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়তে পারে। তবে গভীর নিম্নচাপটি দ্রুত এগুচ্ছে। এতে এটি কিছুটা দুর্বল হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ৩ বছরে যে সব ঘূর্ণিঝড় হয়েছে তার মধ্যে এটি বেশি এলাকাজুড়ে হবে।

গতিপথ পরিবর্তিত হলে এটি দেশের উপকূলের ১৯ টি জেলার ৭৩০ কিলোমিটার এলাকায় আঘাত হানবে। এর ঘণ্টাপ্রতি গতিবেগ হতে পারে ৯০ থেকে ১১০ কিলোমিটার।

আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাসে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com