মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। রোববার দুপুরে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব হারুন অর রশীদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
এর আগে, বুধবার শফিকুল ইসলামের অবসর সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে তার স্থলাভিষিক্ত হবেন খন্দকার গোলাম ফারুক।
এর আগে সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, রংপুর রেঞ্জের ডিআইজি, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ঝালকাঠি ও ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার জন্ম ১৯৬৪ সালে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ঘাটানদি গ্রামে।