রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর মধ্যে টেলিফোনে ইউক্রেন বিষয়ে আলোচনা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু রোববার পেন্টাগণ প্রধান লয়েড অস্টিনের সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি তাদের দ্বিতীয় আলোচনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ দুই দেশের ‘প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’
এছাড়া রোববার শোইগু ফ্রান্স, তুরস্ক ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com