মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

৫৫ টাকায় টিসিবির চিনি বিক্রি শুরু

রাজধানীতে শুরু হচ্ছে টিসিবির সাশ্রয়ী মূল্যে চিনি বিক্রি কার্যক্রম। সোমবার দুপুর ১টায় শুরু হয়ে এ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলবে। ঢাকার গুরুত্বপূর্ণ ও জনবহুল ১১টি স্থানে টিসিবির ট্রাক থেকে চিনি কিনতে পারবে সাধারণ মানুষ।

মালিবাগ রেলগেইট সুপার মার্কেট, মুগদা মেডিকেল কলেজ সংলগ্ন রাস্তা, নিউ মার্কেট, মিরপুর ১০ গোলচত্বর, রামপুরা বাজার, মতিঝিল শাপলা চত্বর, মোহাম্মদপুর টাউন হল বাজার, শান্তিনগর বাজার, উত্তরার আজমপুর বাজার, কারওয়ান বাজার টিসিবি চত্বর এবং ফার্মগেইট খামারবাড়ি এলাকায় টিসিবির ট্রাক থেকে যে কেউ চিনি কিনতে পারবেন।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ ও উন্মুক্ত স্থানে ট্রাকে করে এ চিনি বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারী এবং কার্ড ছাড়াও যে কেউ ৫৫ টাকা কেজি দরে এ চিনি কিনতে পারবেন। তবে ভর্তুকি মূল্যে চিনি বিক্রির এ কার্যক্রমে একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

এছাড়া, ফ্যামিলি কার্ডের মাধ্যমে সয়াবিন তেল ও মসুর ডাল বিক্রির কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত বছরের তুলনায় এ বছর চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। শিগগির আরও ১ লাখ টন চিনি আমদানি করা হবে। দ্রুতই চিনির বাজার স্থিতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com