শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

চট্টগ্রাম-কক্সবাজার-বরিশাল বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা থেকে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এর ফলে কক্সবাজার ও চট্টগ্রাম রুটে বিমানের ১০টি ফ্লাইট এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২৮টি এবং নভোএয়ারের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com