মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশি রেস্টুরেন্টেও কাজ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক ছিলেন বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টের ওয়েটার। অক্সফোর্ড ও স্ট্যানফোর্ডে শিক্ষার্থী থাকা অবস্থায় সাউদাম্পটে অবস্থিত সেই রেস্টুরেন্টে কাজ করতেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এ খবর জানিয়েছে।

ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আমার জন্য আনন্দের কাজ ছিল না, সেসময় আমাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে।

জানা গেছে, বাংলাদেশি কুটি মিয়া ছিলেন সেই রেস্টুরেন্টের মালিক যেখানে সুনাক কাজ করতেন। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। বর্তমানে এই রেস্টুরেন্টটি যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়।

ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন, গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন সুনাক। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি।

উল্লেখ্য, গত সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক আগে ব্রিটেনের অর্থমন্ত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com