মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে শীত বা গ্রীষ্মকালীন প্রায় সব সবজির দামই বেড়েছে কেজিতে ২০ টাকা পর্যন্ত। ২ সপ্তাহ পরও কাটেনি চিনির সংকট। আর সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০ টাকা।
শিম, মুলা, ফুলকপি-বাঁধাকপিসহ শীতকালীন নানা সবজি উঠেছে কাঁচাবাজারে। আছে গ্রীষ্মের সবজিও। তবে দাম চড়া।
রাজশাহীতে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। ৯০ টাকার চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।
ঘুর্ণিঝড় সিত্রাংয়ের অজুহাতে বরিশালে সব ধরনের চালের দাম প্রতি কেজিতে ২ থেকে ৪ টাকা বেড়েছে। একই সাথে ৬০ টাকার ফুলকপি ৮০ টাকা, ২০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।
পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে খুলনার বাজারে চিনির দাম কেজিতে ২৫ টাকা বৃদ্ধি পেয়ে বিক্রি হচ্ছে ১০৫ টাকায়। আর মশুর ডাল কেজিতে ২০ টাকা বেড়ে ১৪০ টাকা।
সিলেটে ফুলকপি, শিম, টমেটো ও গাজরের দাম মাত্রাতিরক্ত বেশি বলে অভিযোগ করছে ক্রেতারা।
আগের মতোই সংকট রয়ে গেছে চিনির বাজারে। সরকারি হস্তক্ষেপে প্যাকেটের চিনি ৯৫ টাকা কেজিতে মিললেও পাওয়া যাচ্ছে না খোলা চিনি। আর এজন্য মিল মালিকদের দুষছেন খুচরা ব্যবসায়ীরা।
গত সপ্তাহের ১৭৫ টাকার ব্রয়লার মুরগি কারওয়ানবাজারে বিক্রি হচ্ছে ১৮৫ টাকা কেজি। সেই একই মুরগি আধা কিলোমিটারের মধ্যে হাতিরপুল বাজারে কিনতে হচ্ছে ২১০ টাকায়।
এ পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কার্যকর প্রদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ক্রেতারা।