মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
গাজীপুরের টঙ্গী থেকে হাউজ বিল্ডিং পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ফ্লাইওভারের দুই লেন যান চলাচলের জন্য খুলে দেয়া হয়েছে। এতে করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ অনেকাংশে কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।
রোববার (৬ নভেম্বর) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং- টঙ্গী ফায়ার সার্ভিস অংশে ঢাকামুখী ২টি লেন উন্মুক্ত করেন।
এসময় তিনি বলেন, দুর্ভোগ হয়েছে জন্য গাজীপুরের মানুষ হাহাকার করেছেন কিন্তু ৫টি ফ্লাইওভার শুধুমাত্র গাজীপুরেই।
ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের মানুষের দুর্ভোগ কমানোর জন্য ঢাকামুখী দুটি লেন খুলে দেয়া হয়েছে। এই প্রকল্প নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু সরকার কাজের মাধ্যমে সেই সমালোচনার জবাব দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়ামন্ত্রী জাহিদ আহসান রাসেল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) মেয়র আসাদুর রহমান কিরন, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক গাসিক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।