সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নওগাঁয় বীর মুক্তিযোদ্ধদের মাঝে স্মার্ট পরিচয়পত্র বিতরণ

জেলায় আজ বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে সনদপত্র ও স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। বেলা ১১টা থেকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সনদপত্র ও  স্মার্ট পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়।
নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন ভার্চূয়ালি যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, আবুল কালাম কালাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৫৭৮ জন মুক্তিযোদ্ধার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সনদপত্র এবং স্মার্ট পরিচয়পত্র বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com