শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সিনেট ও প্রতিনিধি পরিষদে ট্রাম্পের দল এগিয়ে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এরই মধ্যে বেশ কয়েকটি আসনের ফলাফলও চলে এসেছে।

এতে দেখা গেছে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ১০০ আসনের মধ্যে এখন পর্যন্ত ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি ৪১ ও বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থীরা ৪৩টি আসনে বিজয়ী হয়েছেন।

কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের মধ্যে এখন পর্যন্ত রিপাবলিকানরা পেয়েছেন ১৫৭ আসন ও ডেমোক্রেটরা পেয়েছেন ৯৯টি।

বুধবার (৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অধিকাংশ অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com