সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নাটোরের নলডাঙ্গায় ডিজিটাল উদ্ভাবনী মেলা

প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলার নলডাঙ্গা উপজেলায় আজ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হচ্ছে ।
বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য শিমুল বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাস্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরীতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা ও কর্মসংস্থান-এই চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে মেলা প্রদর্শিত হচ্ছে। শিক্ষার্থীদের জন্যে আয়োজন করা হয়েছে প্রযুক্তি বিষয়ক প্রতিযোগিতা।
উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com