সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আজ থেকে ৫৫ টাকায় চিনি, ১১০ টাকায় সয়াবিন তেল দেবে টিসিবি

ঢাকাসহ সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ। এবার ট্রাকে নয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারদের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে পণ্য বিক্রি হবে। নভেম্বর মাসের জন্য পণ্য বরাদ্দ পাবেন ফ্যামিলি কার্ডধারীরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল এজিবি কলোনি কাঁচাবাজারে এই কার্যক্রম উদ্বোধন করে বাণিজ্য মন্ত্রণালয়।

এবার একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারবেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, চিনি ৫৫ টাকা ও মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হবে।

গত মাসে স্থান ভেদে পেঁয়াজ বিক্রি করা হলেও এ মাসে পেঁয়াজ বিক্রির বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে, বাণিজ্য সচিব জানান, টিসিবির মাধ্যমে কম দামে কয়েকটি (চিনি, তেল, মসুর ডাল) নিত্যপণ্য বিক্রির কার্যক্রম অব্যাহত থাকবে। সরবরাহ ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com