সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘বিনিময়’- ডিজিটাল লেনদেনের এক নতুন দিগন্ত

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী পদক্ষেপ গুলোর মধ্যে একটি যুগোপযোগী উদ্যোগের নাম ‘বিনিময়’, যা সর্বজনীন ডিজিটাল আর্থিক লেনদেন প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী একটি প্ল্যাটফর্ম। এটা স্বচ্ছতার পাশাপাশি পেমেন্ট সিস্টেমের মধ্যে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত লেনদেন নিশ্চিত করবে, সেই সাথে লেনদেনের খরচ কমাবে।
সরকার চলতি বছরগুলোতে ব্যাংক, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস এবং পেমেন্ট সিস্টেম প্রোভাইডারদের সমস্ত অ্যাকাউন্টকে ইন্টারঅপারেবল করার উদ্যোগ নিয়াছে। এটি গ্রাহক, ব্যবসায়ী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি), ই-ওয়ালেট, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট সিস্টেম অপারেটর, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেনের সেতু বন্ধন হিসেবে কাজ করবে। ‘বিনিময়’ সকল ধরনের আর্থিক লেনদেন, যেমন – কর্মচারীদের  বেতন প্রদান, রেমিট্যান্স পাঠানো, ট্যাক্স / ভ্যাট প্রদান, ইউটিলিটি বিল পরিশোধ, ই- কমার্স সম্পর্কিত লেনদেন সাশ্রয়ী, সহজ ও স্বচ্ছ করবে।
‘বিনিময়’ একটি আন্তঃস্বয়ংক্রিয় ডিজিটাল লেনদেনের প্ল্যাটফর্ম। এটি  ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের (পিএসপি) মধ্যে অভ্যন্তরীণ লেনদেন প্রতিষ্ঠার জন্য স্থাপন করা হয়েছে, যা কিনা নগদ লেনদেনকে নিরুৎসাহিত করবে। কেন্দ্রীয় ব্যাংক এটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একটি পাইলট প্রোজেক্ট গ্রহণ করেছে,  যেখানে দেশের স্বনামধন্য বারোটি ব্যাংক, দুটি পিএসপি এবং তিনটি  এমএফএস সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উক্ত পাইলটিয়ে অংশ গ্রহণ করেছে। আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ইন্টারনেট ব্যাংকিং এবং ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্র্মের সাথে “বিনিময়” প্ল্যাটফর্মকে সংযুক্ত করেছে।  ব্যবহারকারীরা সংশ্লিষ্ট ব্যাংক, এমএফএস অপারেটর এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের মোবাইল এ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করতে সমর্থ হবেন।
“বিনিময়” জাতীয় পেমেন্ট গেটওয়ে হিসাবে অগ্রণী ভূমিকা পালন করবে, যা সেবাগ্রহীতাদের একই সাথে ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ লেনদেনের নিশ্চয়তা প্রদান করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com