সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মিয়ানমার জান্তাকে অবিলম্বে গণতন্ত্রে ফিরতে বললেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমারের সামরিক জান্তাকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশকে ঘিরে থাকা অশেষ দুঃস্বপ্ন বন্ধ করার এটিই একমাত্র উপায়।

চারদিনের সম্মেলনের প্রথম দিন শুক্রবার মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব একথা বলেন।

এবারের সম্মেলনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় মিয়ানমারের সংঘাতময় পরিস্থিতিতে মানবতার বিপর্যয়।

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক নিরাপত্তা উদ্বেগজনক পর্যায়েছে উল্লেখ করে দেশটির সাধারণ মানুষের ওপর নির্যাতন ও নিপীড়নের তীব্র নিন্দা জানান তিনি।

এ সময় গুতেরেস বলেন, ‘আমি মিয়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার এবং দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ।’

সম্মেলনে যোগ দিতে নমপেনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্মেলনে সময় কম্বোডিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতার সঙ্গে বাইডেনের পৃথক বৈঠকের কথা রয়েছে। জলবায়ু সংকট বিষয়ক কপ-২৭ সম্মেলনে যোগদানের জন্য মিশরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর তিনি এশিয়ায় পৌঁছান।

সম্মেলনে শনিবার বক্তব্য দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com