সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সোনার দাম ভরিতে বেড়েছে ২৩৩৩ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এবার ভরিপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ছে। নতুন দাম আজ থেকে সারা দেশে কার্যকর হয়েছে।
জুয়েলার্স সমিতি গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায়। তারা বলছে, স্থানীয় বুলিয়ন বাজারে সোনার দাম বেড়েছে।
মূল্যবৃদ্ধির কারণে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে ৮২ হাজার ৪৬৫ টাকা লাগছে। এ ছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা, ১৮ ক্যারেট ৬৭ হাজার ৪৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৫৫ হাজার ৫২০ টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।
সর্বশেষ গত ২৪ অক্টোবর সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছিল। এর আগে ২৭ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা এবং  ১৯ সেপ্টেম্বর ভরিপ্রতি সর্বোচ্চ ৯৩৩ টাকা কমানো হয়েছিল। তবে গত ১১ সেপ্টেম্বর সোনার দাম ভরিপ্রতি ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি। তাতে সোনার দাম পৌঁছে যায় ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে ৮৪ হাজার ৫৬৪ টাকায়।
দেশের বাজারে আজ থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা, ২১ ক্যারেটে ২ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ৯২৫ টাকা ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেশি দাম গুনতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com