সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সীমান্তে সংঘর্ষে আহত র‍্যাব সদস্যের মাথায় অস্ত্রোপচার

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে এলাকায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত র‌্যাব সদস্য সোহেল বড়ুয়াকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

এর আগে, সোমবার (১৪ নভেম্বর) রাতেই তাকে বান্দরবান থেকে ঢাকা নিয়ে আসা হয়।

হাসপাতালে তার খালাতো ভাই অশোক বড়ুয়া জানান, সোহেল বড়ুয়ার বাড়ি চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায়। বাবার নাম রাখাল বড়ুয়া। তিনি পুলিশ সদস্য। বর্তমানে র‌্যাব ১৫ তে কর্মরত রয়েছেন।

তিনি জানান, রাত আনুমানিক ৩টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার মাথায় আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। সকালে তার মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে তাকে।

নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. ফজলে এলাহী (মিলাদ) জানান, তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া ডান পায়েও আঘাত রয়েছে। সকালে তার মাথায় অস্ত্রোপচার হয়েছে। পায়ের যে আঘাতটি সেটি ক্যাজুয়ালিটি বিভাগ দেখবে। তবে এখন তিনি স্টাবল আছেন।

এরআগে, গতরাতে র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথঅভিযান পরিচালনাকালে মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে তমব্রু সীমান্ত সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ডিজেএফআই এক কর্মকর্তা নিহত হন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com