বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

সারা আলি’র সঙ্গে ভারতীয় ক্রিকেটারের প্রেমের গুঞ্জন

কয়েকমাস ধরে ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের প্রেমের গুঞ্জন বলিউড অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে। তবে এ নিয়ে কখনো মুখ খোলেননি কেউ।

তবে এবার ক্রিকেটার শুভমান একটি শোতে হাজির হয়ে সারার সঙ্গে ডেট করা নিয়ে প্রথম মুখ খুলেছেন।

পাঞ্জাবি চ্যাট শো ‘দিল দিয়া গলা’তে নতুন সিজনে অতিথি শুভমান গিল। অনুষ্ঠানে সঞ্চালক সোনম বাজওয়া। তিনি শুভমানকে প্রশ্ন করেন- বলিউডের সবচেয়ে ফিট অভিনেত্রীকে কে?

এরপর সঞ্চালক জানতে চান শুভমান সারা আলি খানের সঙ্গে ডেট করছেন কি না? এবার কিছুটা ধোয়াশা রেখে উত্তর দেন শুভমান। বলেন, ‘হয়তো হ্যাঁ অথবা না।’

তখন সঞ্চালক বলে উঠেন, দয়া করে সত্যিটা বলুন। শুভমানও জোরগলায় বলেন, ‘আমি সত্যিই বলছি। হয়তো ডেট করছি…।’

এর আগে শুভমানের নাম জড়িয়েছিল সচিন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে। তবে সেই সম্পর্ক বিচ্ছেদ হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যমের। এরপর বলিউড অভিনেত্রী সারার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শুভমান।

চলতি বছরের আগস্ট থেকে সারা আলি খানের সঙ্গে শুভমানের প্রেমের গুঞ্জন ছড়ায়। রেস্টুরেন্টে একসঙ্গে ক্যামেরায় ধরাও পড়েন এ জুটি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com